• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্রেস্ট ক্রয় কমিটির প্রধানকে ওএসডি

76069_1সিসি ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননার সময় দেওয়া ক্রেস্টে যে পরিমাণ স্বর্ণ থাকার কথা ছিল, তা দেওয়া হয়নি। আর ক্রেস্টে রুপার বদলে দেওয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা ছিলেন এই ক্রেস্ট ক্রয়সংক্রান্ত কমিটির প্রধান। ক্রেস্টে সোনা কম দেওয়া নিয়ে গোলাম মোস্তফার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় তাঁকে ওএসডি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
গত ৬ এপ্রিল প্রথম আলোতে ‘বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা-ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে গোলাম মোস্তফার ক্রেস্ট ক্রয় নিয়ে দেওয়া নানা বক্তব্য তুলে ধরা হয়।
এর অগে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেমকে গত ২০ এপ্রিল ওএসডি করা হয়। গত ২২ জানুয়ারি প্রথম আলোতে ‘চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর আবুল কাশেমকে ওএসডি করা হয়।
উৎসঃ   প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ