• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাম্ভীর-সাকিবের নৈপুণ্যে বড় জয় কলকাতার

Criখেলাধুলা ডেস্ক : দলীয় অধিনায়ক গৌতম গাম্ভীরের অনবদ্য ব্যাটিং ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ৮ উইকেটের বড় জয় পেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিজেদের এ ইনিংসে ৬৯ রানের অধিনায়কোচিত এক ইনিংস খেলেছেন গৌতম গম্ভীর। আর ৪ ওভার বল করে সাকিব রান দিয়েছেন মাত্র ১৩। এর আগে তারা চার ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় বেশ পেছনে পড়ে গিয়েছিল। মোট ৮ খেলায় এটি কলকাতার তৃতীয় জয়। সমান সংখ্যক খেলায় দিল্লির ষষ্ঠ হার এটি।
আজ বুধবার দিনের প্রথম খেলায় দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬০ রান করে স্বাগতিক দল দিল্লি ডেয়ারডেভিলস। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। রবিন উথাপ্পার সঙ্গে গাম্ভীরের ১০৬ রানের জুটিতে সহজ জয়ের দিকে এগিয়ে যায় কলকাতা। ওয়েইন পার্নেলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে উথাপ্পা ৪৭ রানে বিদায় নিলে ভাঙে ৭১ বল স্থায়ী জুটি।
দ্বিতীয় উইকেটে মনিশ পাণ্ডের সঙ্গে ৪৫ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন গাম্ভীর। পার্নেলের দ্বিতীয শিকারে পরিণত হওয়ার আগে গাম্ভীরের ব্যাট থেকে আসে ৬৯ রানের অসাধারণ এক ইনিংস। তার ৫৬ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও ২টি ছক্কায়। বাকি কাজটুকু সহজেই সারেন মনিশ অপরাজিত ২৩ ও জ্যাক ক্যালিস অপরাজিত ১০।
পক্ষান্তরে প্রথম ইনিংসের নবম ওভারে দলীয় ৬১ রানে মুরালি বিজয় ২৪ রানে, কুইন্টন ডি কক ১০ রানে ও অধিনায়ক কেভিন পিটারসেনের ৬ রানের বিদায়ে শুরুটা ভালো হয়নি দিল্লির। তবে জেপি ডুমিনি, দীনেশ কার্তিক ২২ বলে ৩৬ ও কেদার যাদবের দৃঢ়তায় দেড়শ পার হয় স্বাগতিকদের সংগ্রহ। ষষ্ঠ উইকেটে যাদবের ১৫ বলে অপরাজিত ২৬ সঙ্গে ২৫ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ডুমিনি ২৮ বলে অপরাজিত ৪০। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন কলকাতার গৌতম গাম্ভীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ