• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

kurigramরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ৭টি উচ্চ বিদ্যালয়, ২টি মাদ্রাসা ও ১টি কলেজ থেকে ৪টি বিষয়ে ৫৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্ট্যাডিজ, গণিত-কম্পিউটার ও বিজ্ঞান বিষয়ে সকাল ১০টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। এতে বিচারকরা ১২ জন শিক্ষার্থীকে নির্বাচন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেধা অন্বেষণ প্রতিযোগিতার সভাপতি ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন-প্রধান বিচারক কুড়িগ্রাম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল তোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাতেন সরকার, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ মোল্লা, সচিব লুৎফর রহমান আঁশু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ