বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে সমাজ সেবামূলক কাজে দুইটি স্বর্ন পদক লাভ করায় চেয়ারম্যান শহিদুল হক মানিককে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শংকরপুর সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দিনব্যাপি ক্রিড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, পুরুস্কার বিতরনী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অবসর প্রাপ্ত শিক্ষক মমতাজ হোসেন। উপস্থিত বক্তব্য রাখেন, প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুল মান্নান সরকার, বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, রেজিঃ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক ফজলুল হক, অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হক, অবসর প্রাপ্ত বি.আর.ডি.বি সুপার মোহসিন আলী সরকার প্রমূখ। বক্তারা বলেন, ১৩নং ইউপির চেয়ারম্যান শহিদুল হক মানিক দুই দুইবার নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় নিরলস সমাজ সেবামূলক কাজ করে আসছেন এবং তিনি ২টি স্বর্ন পদকে ভূষিত হয়েছেন।
শহিদুল হক মানিক তার বক্তব্যে বলেন, আমি চেয়ারম্যান হবার পর থেকে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাস্তা, কালভার্ট ও ড্রেন নির্মান করে যোগাযোগের ব্যাপক উন্নয়ন করেছি। এছাড়াও ইউনিয়নবাসীর নিরাপত্তাসহ, কৃষকদের ক্ষেতের ধান ও গরুচুরি যাতে না হয় ইউনিয়ন পরিষদ থেকে পাহারার ব্যবস্থা করেছি। এছাড়াও তিনি আগামীতে চেয়ারম্যান হলে ইউনিয়নের অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করবেন বলে ইউনিয়ন বাসীকে প্রতিশ্রুতি দেন।