• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফরিদগঞ্জে রেল কর্মকর্তাকে অপহরণ

Opoসিসি নিউজ: ফরিদগঞ্জে আবদুল খালেক (৬২) নামে এক অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তাকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রূপসা বাজার থেকে তাকে তুলে নিয়ে যায় তারা।
খালেক রূপসা গ্রামের মৃত কুদরত আলীর ছেলে। এ ব্যাপারে আবদুল খালেকের ছোট ভাই আবদুল মতিন ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, সন্ধ্যায় কেনাকাটা করতে রূপসা বাজারে যান খালেক। অটোরিকশা স্ট্যান্ড এলাকায় বালি দিয়ে পুকুর ভরাটের বিষয় নিয়ে সেমময় কথা কাটাকাটি হয় প্রতিবেশি মৃত আবদুল হালিমের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে। এরপরই সেখান থেকে বিল্লালসহ অজ্ঞাত আরো দু’জন একটি অটোরিকশায় করে তুলে নিয়ে যায় খালেককে। এ ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন জানান, অভিযোগ পেয়ে রাতেই তিনি নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে অপহরণ বা তুলে নেয়ার কোনো আলামত পাননি। তবে মান-অভিমান থেকে আত্মগোপনে যেতে পারেন তিনি। তারপরও প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ