• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রহস্যজনক মানুষখেকো গর্ত

sand-duneসিসি নিউজ: শিকাগোর দণি-পূর্ব প্রান্তে অবস্থিত ইন্ডিয়ানা ডুন ন্যাশনাল লেকশোরের বালিয়াড়িতে ঘুরতে গিয়ে হঠাৎ করেই সবার চোখের সামনে অদৃশ্য হয়ে যায় বছর ছয়েকের নাথান। নাথান যেখান থেকে অদৃশ্য হয়েছিল সেই জায়গার কাছাকাছি গিয়ে দেখা যায় সেখানে হঠাৎই তৈরি হয়েছে একটা গর্ত। আর সেই গর্তেই পড়ে গেছে নাথান। উদ্ধারকারী দল তাড়াতাড়ি এসে বহু কষ্টে উদ্ধার করে ছোট্ট নাথানকে।
পড়ে দেখা যায় নাথান যে গর্তে পড়ে গিয়েছিল সেটা প্রায় ১১মিটার গভীর। তবে অদ্ভুতভাবে গর্তটা কিছুদিনের মধ্যে ফের অদৃশ্য হয়ে যায়। মাউন্ট বাল্ডিতে অবস্থিত ওই বালিয়ারির অনান্য জায়গায় জন্ম নেয় আরো একই রকম গর্ত। একদিনের মধ্যে সেই গর্তও বুজে গিয়ে জন্ম নেয় নতুন রহস্য জনক অন্য গর্ত। পার্ক কর্তৃপক্ষ বাধ্য হয়ে পার্কের ওই অংশ বন্ধ করে দেয়।
এই ঘটনা সারা মার্কিন যুক্তরাষ্ট্রে নৃতত্ত্ববিদদের মধ্যে হইচই ফেলে দেয়। মাউন্ট বাল্ডির রহস্যজনক গর্তের রহস্যের কিনারা করতে উঠে পড়ে লাগেন তারা।
বিজ্ঞানীদের মতে এই গর্তগুলি আসলে এক ধরণের চোরাবালি। ভেজা ভারী বালির যে ধরণের চোরাবালির সঙ্গে সাধারণভাবে সবাই পরিচিত তার থেকে এই চোরাবালির চরিত্র বেশ খানিকটা ভিন্ন ধরণের। মানুষের তৈরি বালিয়াড়িতে হঠাৎ হঠাৎ এই ধরণের গর্ত তৈরি হতে পারে যেগুলি কোনো বস্তুকে নিজের গহ্বরে টেনে নিতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ