• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিন রাজ্যে ভোট কারচুপির অভিযোগ মোদির

jakia..complain_23843আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যে ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন। আজমগড়ের সভায় সরাসরি কমিশনের বিরুদ্ধে এভাবেই অভিযোগ করেন মোদি।
মোদি বলেন, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের তিন দফাতেই ভোটে কারচুপি হয়েছিল। তা নিয়ে ২৪ এপ্রিলই কমিশনকে সতর্ক করেছিলেন বলেও জানিয়েছেন মোদি। কিন্তু তারপরেও কমিশন তার কর্তব্য পালন করেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা কমিশনের দায়িত্ব। কিন্তু ভোটের তিন দফাতেই কমিশন সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
নরেন্দ্র মোদির জনসভায় নিষেধাজ্ঞাকে ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে বিজেপি শীর্ষ নেতৃত্ব। বারানসিতে সভার অনুমতি না দেয়ায় কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি। প্রতিবাদ জানাতে গতকাল দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে স্মারকলিপি জমা দিতে যায় বিজেপির এক প্রতিনিধি দল।
বারানসির বীণা বাগ এলাকায় আজ জনসভার অনুমতি চেয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই কারণ দেখিয়ে অনুমতি দেননি রিটার্নিং অফিসার প্রাঞ্জল যাদব। প্রতিবাদে ওই রিটার্নিং অফিসারের অপসারণ দাবি করেছে বিজেপি। বারানসি শহরেও শুরু হয়েছে বিজেপির বিক্ষোভ। দলীয় কর্মীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
সভার অনুমতি না মেলায় টুইটারে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে গতকাল নির্ধারিত গঙ্গারতিও করবেন না বলে টুইটারে জানিয়েছেন তিনি।  CJ0z.dpuf


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ