• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Kishorgonj News pic_09.05.14কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এমদাদুল হক (২৫) নামের এক নির্মান শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। সে উপজেলার বাহাগিলী ইউনিয়নের খামাতপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে  উপজেলার খাদ্য গোডাউনের পিছনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত এমদাদুলের সহকর্মী মাজেদুল ইসলাম জানান, শুক্রবার সকালে  কিশোরীগঞ্জ খাদ্যগুদাম এলাকার মশিউর রহমানের বাড়িতে বিল্ডিং নির্মানে কাজ করছিল  নির্মাণ শ্রমিক এমদাদুল। এসময় একই এলাকার লেবু মিয়া তার বাসার পানির ট্যাংক মেরামত করার জন্য এমদাদুলকে ছাদে ডেকে নিয়ে যায়। এ সময় সে ছাদে পা পিছলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে।  আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম এমদাদুলকে মৃত বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎক ডা. রাকিবুল ইসলাম জানান, মাজেদুল ইসলাম নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট এমদাদুল হক কে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
এব্যাপারে বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ (দুলুর) সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ