• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকার জনগণের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ: এরশাদ

Arsad-5সিসি নিউজ: সরকার জনগণের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধান মন্ত্রীর বিশেষ দূত হোসেইন মোহাম্মাদ এরশাদ। নারায়নগঞ্জসহ সারা দেশে গুম, খুন, অপহরণের সঙ্গে জড়িতদের বিশেষ ট্রাইব্যুন্যাল করে বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, নারায়নগঞ্জসহ সারা দেশে গুম, খুনের ঘটনায় গভীর উদ্বেগ জনক। সরকারের দায় দায়িত্ব হল জনগণের নিরাপত্তা দেয়া। এতে সরকারের ভাবমূর্তি খুন্ন হচ্ছে। তাই নারায়নগঞ্জসহ সারা দেশে গুম, খুন, অপহরণের সঙ্গে জড়িতদের বিশেষ ট্রাইব্যুন্যাল করে বিচার করা উচিত। সময় সংবাদের দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিরোধী দল হিসাবে তার দল ইতিমধ্যে নানা ভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিশেষ ভূমিকা পালন করছে। তিনি কথা বলেন মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলা নিয়েও। এই ঘটনায় মামলা হয়েছিল ঘটনা ঘটা ৯ থেকে ১৪ মাস পরে। অর্থাৎ একটা রাজনৈতিক হ্যারাসমেন্ট করা এবং তারা সেটায় সফল হয়েছেন। এই মামলায় এখন পর্যন্ত জজ পরিবর্তন হয়েছে ২২ থেকে ২৩ জন। আর এই মামলাটা যাতে নিস্পত্তি না হয় সরকার চেষ্টা করছে। যাতে আমি এই মামলা থেকে মুক্তি না পাই।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সামনে কোন কর্মসূচি নেই। তারা কোন আন্দোলনেও নেই। অর্থাৎ তারা দেখছেন ভবিষ্যৎ রাজনীতি অন্ধকারাচ্ছন্ন। এজন্যেই হয়ত তারা আন্দোলনে শরিক হতে চান না।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ক্ষমতা ছেড়ে দেয়ার পর থেকে তিনি কোন দিন স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ