• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গরমে চাঙা করবে কোল্ড কফি

Kofiলাইফস্টাইল ডেস্ক: এই গরমে ধোঁয়া ওঠা চা বা কফির প্রতি কারই বা রুচি থাকে? ঠাণ্ডা শরবত বা কোমল পানীয় খেয়ে শরীর জুড়ানোর চেষ্টা করেন অনেকে। কিন্তু তাতে কি ক্যাফেইনের চাহিদা মেটে? এ জন্যই খেতে পারেন কোল্ড কফি। এর জন্য দামি রেস্তোরাঁয় যাওয়ার দরকার নেই। ঘরে একই স্বাদের কোল্ড কফি বানাতে পারেন খুব সহজেই।

উপকরণ
ঠাণ্ডা দুধ- ২ কাপ
পানি- ১/২ কাপ
ইনস্ট্যান্ট কফি পাউডার- ৩ চা চামচ
চিনি- ২ টেবিল চামচ
ক্রিম/ ঘন দুধ- ২ টেবিল চামচ
বরফ কুচি

প্রণালী
এক চামচ পানিতে কফি পাউডার ও চিনি মিশিয়ে ফেটিয়ে নিন। বাকি পানি গরম করে ফুটন্ত জলে ফেটানো কফি মিশিয়ে নামিয়ে নিন ও ঠাণ্ডা করে নিন। ব্লেন্ডারে কফি ও ঠাণ্ডা দুধ ভালো করে ব্লেন্ড করুন। এর মধ্যে ১ টেবিল চামচ ক্রিম ও বরফ কুচি দিয়ে আরও একবার ভালো করে ব্লেন্ড করুন। লম্বা কাচের গ্লাসে ঢেলে উপরে বাকি ক্রিম ও এক চিমটে গুঁড়ো কফি দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন চিলড কফি। ব্যবহার করতে পারেন চকলেটও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ