বিনোদন ডেস্ক: ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এক শ্রীলঙ্কার যুবকের। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বিয়ে না করে অভিষেক বচ্চনকে বিয়ে করেন রাই সুন্দরী। আর এই বিয়ের পরই মানসিকভাবে একেবারে ভেঙে পড়েন নিরোশান দেবপ্রিয়। এরপরই তিনি সিদ্ধান্ত নেন ঐশ্বর্যার বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
জুনিয়র বচ্চনের সঙ্গে বিয়ের আগে ঐশ্বরিয়া সালমান খান, বিবেক ওবরয়ের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে শ্রীলঙ্কার এই যুবক এখন আইনের দ্বারস্থ হওয়ার ব্যাপারে মনোস্থির করে ফেলেছেন। তবে এব্যাপারে নিরোশান সবকথা তাঁর কাকার ছেলের সঙ্গে আলোচনা করেছিলেন। নিরোশান তাঁকে ১.৭ মিলিয়ন টাকাও দিয়েছিলেন আইনজীবীকে দেওয়ার জন্য। কিন্তু সে তার বদলে নিরোশানের বিরুদ্ধেই মামলা করে দেয়। আপতত আদালত তাঁর কাকাকে এক মিলিয়ন টাকা ক্ষতিপূরণ হিসেবে ফিরিয়ে দিতে বলেছেন। তবে এই ঘটনাটা আদও সত্যি নাকি নিরোশানের প্রচারের আলোয় আসার একটা মিথ্যা চেষ্টা মাত্র। তা অবশ্য সময়ই বলে দেবে।