• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাবি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

Songorso-1ঢাকা: এক চায়ের দোকানদারকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু কুমার চৌধুরী জানান, বঙ্গবন্ধু হলের কয়েকজন শিক্ষার্থী বকশি বাজারে চা খেতে যান। একপর্যায়ে চা দোকানদারের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। ঢাবির শিক্ষার্থীরা ওই চা দোকানদারকে মারধর করে। আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে ঢাবির দুই শিক্ষার্থীকে ধরে মাদ্রাসায় নিয়ে আসে।

এ খবর বঙ্গবন্ধু হলে ছড়িয়ে পড়লে শতাধিক শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে মাদ্রাসায় হামলা চালায়। মাদ্রাসার শিক্ষার্থীরা এ সময় তাদের প্রতিরোধ করে। উভয়পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় বকশি বাজার ও এর আশপাশের সড়ক দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা আটক দুই ঢাবি শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ