• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাদুল্লাপুরে জামাত নেতা ইউপি চেয়ারম্যান বুলু গ্রেফতার

Chairman Bulu Photoসাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জামাত নেতা হাসানুর রহমান বুলুকে রবিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার ইদিলপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জামাত নেতা হাসানুর রহমান বুলু ভোট কেন্দ্র দখল ও জামাত-শিবিরের নাশকতামূলক একাধিক মামলার আসামী হয়ে দীর্ঘদিন পলাতক রয়েছে। ইতিমধ্যে কয়েক দফা পুলিশ ও  যৌথ বাহিনী তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল রবিবার দুপুরে ধাপেরহাট লালমাটির ঘাট নামক স্থান থেকে তাকে গ্রেফতার করেছে। সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পার্শ্বের সুন্দরগঞ্জ উপজেলার পুলিশ হত্যা মামলা সহ ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও জামাত-শিবিরের নাশকতামূলক একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান বুলু যুগিবাড়ী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। সে জামাতে ইসলামীর রোকন ও ইদিলপুর ইউনিয়নের জামাতের সাবেক আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ