• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সদ্যজাত শিশুকে দুই দিন আঁকড়ে থাকল বানরটি

Monkeyসিসি ডেস্ক: ইন্দোনেশিয়ার সুলাওয়েসি ন্যাশনাল পার্কে একটি মাকাকিউ বানরকে তার সদ্যজাত মৃত বাচ্চাকে দুই দিন বুকে ধরে থাকতে দেখা গেছে। এ সময় সে কোনো পুরুষ বানরকে পর্যন্ত মৃত বাচ্চাটিকে স্পর্শ করতে দেয়নি। পুরো সময় সে বাচ্চাকে আদর করেছে, ভারাক্রান্ত চোখে বাচ্চাটির দিকে তাকিয়ে ছিল, কেঁদেছিল।
হৃদয়বিদারক এই দৃশ্যটি ধারণ করেছেন ৩১ বছর বয়স্ক ফটোগ্রাফার অ্যান্ড্রু ওয়ামস্লে। তিনি জানিয়েছেন, এ ধরনের দৃশ্য দেখে সহ্য করা কঠিন।
বাচ্চাটির বয়স ছিল কয়েক সপ্তাহ। কিভাবে সেটি মারা গেল, তা জানা যায়নি। মা অবশ্য দুই দিন পর মৃত বাচ্চাকে ফেলে যায়।
মাকাকিউ বানর অত্যন্ত বিপন্নপ্রায় প্রাণী।  ওই ন্যাশনাল পার্কেই তাদের প্রধান আশ্রয়স্থল। মাংসের জন্য তাদের প্রায়ই হত্যা করে স্থানীয় লোকজন। বিশেষ করে ক্রিসমাস ও ইস্টার পর্বে তাদের মাংস বেশ আকর্ষণীয় বিবেচিত হয়।
সূত্র : ডেইলি মেইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ