• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাথরুমেও ইসরাইলি গুপ্তচর!

Obamaআন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের বাথরুমেও গুপ্তচরবৃত্তি করেছে ইহুদিবাদী ইসরাইল। অবিশ্বাস্য মনে হলেও এ সত্যি ঘটনাটি জানিয়েছে একটি মার্কিন ম্যাগাজিন।
আল গোর সে সময় সফরে ছিলেন এবং এ কারণে হোটেলে অবস্থান করছিলেন। তবে কোনে দেশে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
১৬ বছর আগের এ ঘটনার কথা ফাঁস করেছে নিউজইউক ম্যাগাজিন। তবে মার্কিন গোয়েন্দারা বিষয়টি জানার পরও তা চেপে যান।
নিউজউইক গত বৃহস্পতিবার ইসরাইলি গুপ্তরচরবৃত্তি নিয়ে একটি কড়া প্রতিবেদন প্রকাশ করেছে যাতে বলা হয়েছে, বন্ধুপ্রতীম দু’টি দেশের মধ্যে যে গোয়েন্দা সম্পর্ক থাকে তার সব সীমারেখা পেরিয়ে গেছে ইসরাইল।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আল গোরের সে সফরের সময় অগ্রিম নিরাপত্তাদল হোটেল করে সব কার্যক্রম শেষ করে বেরিয়ে আসে তবে একজন বের হতে দেরি করেন। সে কারণে হোটেল ক ছিল একদম নীরব। হঠাৎ তিনি বাথরুমের ভেন্টিলেটর থেকে একটি শব্দ শুনতে পান এবং ভেতর থেকে একটি কিপ সরিয়ে নিতে দেখেন। এরপর ওই ব্যক্তি কিপটি নিয়ে হোটেল করে ভেতরে চলে যান।
মার্কিন সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে নিউজউইক এ প্রতিবেদন প্রকাশ করেছে।
মার্কিন গোয়েন্দা তখন তার বন্দুক উঁচিয়ে ধরার পরিবর্তে আস্তে করে কাশি দিয়েছিলেন যাতে ওই ব্যক্তি চলে যায়। কারণ মার্কিন গোয়েন্দা বুঝতে পেরেছিলেন ওই ব্যক্তি আর কেউ নয় ‘বন্ধুপ্রতীম ইসরাইলের গুপ্তচর’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ