• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাংবাদিকদের বের করে দিলেন ঢামেক ডিডি

76715_1ঢাকা: সংবাদ সংগ্রহ করার সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে সাংবাদিকদের বের করে দিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক মুসফিকুর রহিম।

সোমবার দুপুর তিনটায় রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীদের ইটের আঘাতে রাসেল (৩২) নামের এক কাঁচামাল ব্যবসায়ী গুরুতর আহত হন। রাসেল জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা মাথায় ইট দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা টাকা নিয়ে যায়।

বিকেল পাঁচটায় রাসেল ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে চিকিৎসা নিতে এলে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা। এ সময় হাসপাতালের উপ-পরিচালক মুসফিকুর রহিম হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসারের প্লাটুন কমান্ডার আব্দুল খালেককে সঙ্গে নিয়ে এসে ডাক্তাররা বিরক্ত হচ্ছেন জানিয়ে সাংবাদিকদের বের করে দেন এবং বলেন, ‘এভাবে জরুরি বিভাগ থেকে সংবাদ সংগ্রহ করা যাবে না।’ নিয়ম অনুযায়ী আসতে হবে।

সেখানে উপস্থিত ছিলেন এটিএন নিউজের সাংবাদিক বুলবুল চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আওরঙ্গজেব সজিব, দ্য রিপোর্ট ২৪ এর সাংবাদিক সোহেল রানা এবং বাংলানিউজের সাংবাদিক আবাদুজ্জামান শিমুল।

উৎসঃ   বাংলানিউজটোয়েন্টিফোর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ