• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিবি পরিচয়ে কুষ্টিয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ

DBসিসি নিউজ: কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর কাছে গোল চত্বর থেকে শফিকুল ইসলাম (৪০) নামের এক বালু ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত শফিকুল ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিকের চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটা থেকে ৩টার দিকে গোলচত্বর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তাকে ধরে মাইক্রোবাসে তোলে। পরে মাইক্রোবাসটি সেতু পার হয়ে পাবনার ঈশ্বরদীর দিকে চলে যায়।

এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, টোল প্লাজা অতিক্রম করার সময় গাড়ি দুটি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অভিযান আছে বলে দ্রুত চলে যায়। এ কারণে টোল প্লাজা থেকে গাড়ির নম্বর সংগ্রহ করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ