• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্লে কোর্টের রানি

Sarapovaখেলাধুলা ডেস্ক: ঘাসের কোর্টে দুর্বার পাওয়ার টেনিস দেখিয়ে ডব্লিউটিএ সার্কিটে আবির্ভাব মারিয়া শারাপোভার। মাত্র ১৭ বছর বয়সে শারাপোভা উইম্বলডন শিরোপা জিতে নিয়ে দেখান চমক। তবে কাঁদামাটির লাল টেনিস  কোর্টে তার নৈপুণ্য নিয়ে ক্যারিয়ারে আলাদা কৌতুক শুনছিলেন শারাপোভা। সমালোচকরা বলছিলেন- ‘ক্লে কোর্টে শারাপোভার নড়াচড়া দেখে বরফের ওপর গরু বিচরণের ছবি মনে পড়ে’। তবে এসব সমালোচনা শারাপোভার কাছে আপাতত অতীতের গল্প। টেনিস কোর্টে বড় মঞ্চে নিজের অদম্য মানসিকতা আরেকবার দেখালেন মারিয়া শারাপোভা। আর কাঁদামাটির  কোর্টে লাগাতার সাফল্যে ২৭ বছরের শারাপোভা এবার শুনছেন ‘ক্লে কোর্টের রানি’ খেতাব। রোববার মারিয়া শারাপোভা জিতে নিলেন এবারের মাদ্রিদ ওপেন শিরোপা। এতে ক্লে কোর্টে শারাপোভা  পেলেন টানা ১১ জয় । ক্লে কোর্টে এটি শারাপোভার তৃতীয় সর্বাধিক নবম শিরোপা। সর্বাধিক ১০ শিরোপার কৃতিত্ব  কেবল মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস ও স্পেনের ইসাবেল মেদিনার। ২০১১ থেকে ক্লে কোর্টে মাত্রই তিনবার হার মানেন শারাপোভা।  তিনবারই শারাপোভার হার এক নম্বর খেলোয়াড় সেরেনার কাছে। ফাইনালে প্রথম সেট হেরেও দারুণ প্রত্যাবর্তনে এবারের মাদ্রিদ ওপেন শিরোপা জিতে নিলেন এ রুশ তারকা। রোববার ফাইনালে শারাপোভা রুমানিয়ার সিমোনা হালেপকে হারান ১-৬, ৬-২ ও ৬-৩ সেটে। গত ১২ মাসে টেনিসে ২২ বছরের হালেপের উত্থানটা আলাদা নৈপুণ্যের। এ সময় ৭ শিরোপা জিতে নিয়ে র‌্যাঙ্কিংয়ে ৫০ থেকে হালেপ উঠে আসেন মর্যাদার ৫ নম্বরে। গত মাসে পোর্শে ওপেনের ফাইনালে প্রথম সেটে হার নিয়েও শেষ পর্যন্ত শিরোপা হাতে তোলেন শারাপোভা। স্টুটগার্টে ওই ফাইনালে সাবেক এক নম্বর তারকা সার্বিয়ার আনা ইভানোভিচকে শারাপোভা হারান ৩-৬, ৬-৪ ও ৬-১ গেমে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ