
সিসি নিউজ: সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে শহরের সোনাপুকুর বাসস্ট্যান্ডের কুন্দল ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মোঃ নুর হোসেন (২৫)। সে নীলফামারী সদরের ইটাখোলা দালালপাড়ার মোঃ আইয়ুব আলীর পুত্র।
পুুলিশ জানায়, নীলফামারী সদরের ইটাখোলা দালালপাড়ার আইয়ুব আলীর ছেলে নুর ইসলাম দীর্ঘদিন থেকে রংপুর-দিনাজপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরি ও ছিনতাই কাজে জড়িত । এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে দিনাজপুর আমতলি থেকে জনৈক বাবলুর বাড়ির গ্রীল কেটে চুরি করে বাজাজ ডিসকভার ১২৫ (বাজাজ) মোটরসাইকেল নিয়ে ওই পথে যাচ্ছিল। এসময় টহল পুলিশের অধিনায়ক সৈয়দপুর সদর ফাড়ির এটিএসআই মোস্তাক আহমেদ ওই যুবককে চ্যালেঞ্জ করে আটক করে। পরে যুবক চুরির ঘটনা স্বীকার করে। আটককৃতকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।