• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আপেল খান হৃদরোগ কমান

imagesস্বাস্থ্য ডেস্ক: প্রযুক্তির এই উৎকর্ষতার সময়ে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমাদের শরীর। আর এই রোগের মধ্যে হৃদরোগ অন্যতম। উন্নত বিশ্ব থেকে শুরু করে উন্নয়নশীল প্রতিটি দেশেই হৃদরোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। আর এর চিকিৎসা পদ্ধতিও বেশ ব্যয়বহুল। কিন্তু হৃদরোগ হওয়ার আগেই যদি প্রাকৃতিক উপায়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় তাহলে দরকার হবে না চিকিৎসকের শরণাপন্ন হওয়া, লাগবে না বাড়তি খরচ। কারণ মাত্র একটি আপেল কমিয়ে দিতে পারে আপনার হৃদরোগের ঝুঁকি।

সম্প্রতি ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একদল বিশেষজ্ঞ জানিয়েছেন যে প্রতিদিন একটি করে আপেল খেলে হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায়। যেহেতু বয়সে তরুনদের হৃদরোগের আশঙ্কা কম থাকে তাই বয়স্কদের অন্তত দিনে একটি করে আপেল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ দল। বর্তমান মুক্ত বাজার বিশ্বে আপেল এখন সবখানেই পাওয়া যাচ্ছে। নিজের সাধ্যের মধ্যে খুব সহজেই একটি আপেল কিনে খাওয়া যেতে পারে শরীরের সুদূরপ্রসারী ভালোর জন্য। আমাদের মধ্যে শতকরা দশজনের মধ্যে নয়জনই দিনে একবারও ফল খান না। যার কারণে পরিনত বয়সের দিকে এগুবার সঙ্গে সঙ্গে মানুষ হৃদরোগসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়। সকাল, দুপুর এবং রাতের খাবারের খাদ্য তালিকায় অন্তত একটি ফল রাখুন আর সতেজ থাকুন দীর্ঘদিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ