সিসি নিউজ: জেলায় এইচএসসি পরীক্ষার রসায়ন ১ম পত্রের নৈর্ব্যত্তিক প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
বুধবার সারাদেশে একযোগে রসায়ন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, জেলার হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সামসুল আলম প্রথমে টাকার বিনিময় এ প্রশ্ন তার প্রাইভেট ছাত্র-ছাত্রীদের মধ্যে সরবারহ করেন। পরে তা ফটোকপির মাধ্যমে ছড়িয়ে পড়ে সর্বত্র। হাতীবান্ধা উপজেলার সব ফটোকপির দোকানে রাত ভর চলে প্রশ্ন বিক্রির উৎসব। ৩৫টি প্রশ্ন সংবলিত একটি সেট ফাঁস হয়েছে বলে জানা যায়।
হাতীবান্ধা মহিলা ডিগ্রি কলেজের ওই প্রভাষক সামসুল আলম প্রশ্ন পত্র ফাঁসের বিষয়টি স্বীকার করে জানান, ফাঁস হওয়া প্রশ্ন সবার কাছে ছড়িয়ে গেছে। ছাত্র-ছাত্রীরা আমার কাছে শুধুমাত্র সঠিক উওর ঠিক করে নিয়েছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, সংবাদ শুনে কয়েকটি ফটোকপির দোকানে তল্লাশি চালিয়ে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে প্রশ্ন ফাঁসের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।
উৎসঃ বাংলামেইল২৪ডটকম