• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌর বিদ্যুতে বিশ্বকে আলোর পথ দেখাচ্ছে বাংলাদেশ

Souroআন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ গার্মেন্ট শিল্পে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এর পাশাপাশি আরো একটি খাতে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের প্রিয় দেশটি।

আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (ইরিনা) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সৌর জ্বালানিতে  ২০১৩ সালে যে পরিমাণ কর্মসংস্থান তৈরি করেছে তা স্পেনের মোট কর্মসংস্থানের সমান।

প্রতি মাসে ৮০ হাজার সৌর শক্তি স্থাপন করা হচ্ছে বাংলাদেশে।

২০০৯ সালের এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য মতে, দেশটির ৫৩ শতাংশ মানুষ এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। তারাই মূলত সৌর বিদ্যুতের গ্রাহক।

ইরিনার প্রতিবেদনে বলা হয়, দশ বছর আগে বাংলাদেশে সৌর বিদ্যুতের সংখ্যা ছিল মাত্র ২৫ হাজার। এখন তা বেড়ে ২৮ লাখে উন্নীত হয়েছে।

সৌর বিদ্যুৎ বিক্রি, স্থাপন ও রক্ষণাবেক্ষণ কাজে ১ লাখ ১৪ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। গত তিন বছরের মধ্যেই এ খাতে কর্মসংস্থান বেড়ে দ্বিগুন হয়েছে।

বিশ্বে নবায়নযোগ্য জ্বালানিতে ৬৫ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ২৩ লাখই কাজ করছে সৌর শক্তি খাতে।

বিশ্বের মোট সৌর বিদ্যুতের ৭০ শতাংশই স্থাপন করা হয়েছে চীনে। সেখানে এ খাতে কর্মসংস্থান হয়েছে ২৬ লাখ লোকের।

ইউরোপীয় ইউনিয়নে নবায়নযোগ্য সবুজ জ্বালানিতে ১১ লাখ এবং ভারতে ৪ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ