নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকাম প্রহরী নিয়োগে প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৫লাখ টাকা উৎকোচ দাবীর অভিযোগ করেছেন এক মুক্তিযোদ্ধার ছেলে। সে ওই পদে আবেদন করলে সাাৎকার বোর্ডে উপস্থিত হলে তার কাছে এ উৎকোচ দাবী করা হয় বলে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অন্যদিকে ৩০ বছরের বেশি বয়সের প্রার্থীকে বাচাই করে তার সাাৎকার নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এক অভিভাবক। অন্যদিকে উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎকোচ নিয়ে ৩০ বছর বয়সের উর্ধ্বের দুই প্রার্থীর সাাৎকার গ্রহণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জহির উদ্দিন নামের এক অবিভাবক। তিনি অভিযোগ করেন সরকারি বিধি অনুযায়ী ৩০ বছরের কম বয়সের প্রার্থীগণ নিয়োগে বৈধতা পাবেন। কিন্তু ওই বিদ্যালয়ে ১২ প্রার্থীর মধ্যে কুটিবাগডাঙ্গা এলাকার নুর মোহাম্মদ মিয়ার ছেলে মফিজুল হক এবং সেকেন্দার আলীর ছেলে মোফাজ্জল হোসেনের বয়স ৩০ বছরেরও বেশি। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মফিজুল হকের জন্ম তারিখ- ১২/৩/১৯৮২ খ্রি. এবং মোফাজ্জল হোসেনের জন্ম তারিখ- ১৭/০৯/১৯৮২ খ্রি.। এ তারিখ অনুযায়ী তাদের বয়স ৩০ বছরের বেশি। কিন্ত বিদ্যালয়ের সংশ্লিষ্ট কৃর্তপক্ষ ওই প্রার্থীর কাছ থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে সাাৎকার বোর্ডে বেশি নম্বর দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।