• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জীবনের নিশ্চয়তা চান শামীম !

Samim Osmanনারায়ণগঞ্জ: বিষয়টি খুবই স্পর্শ কাতর বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ শামীম ওসমানের মতো একজন নেতা নিজের জীবনের নিশ্চয়তা খুজছেন। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার পর নিজের জীবন নিয়ে এখন শঙ্কিত রয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।
বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ শঙ্কার কথা জানান।

সভা শেষে শামীম ওসমান সাংবাদিকদের বলেন, নজরুলের পরিবারের সূত্র ধরেই বলছি, নূর হোসেন টাকা দিয়ে এ হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। নূর হোসেন সম্পর্কে সংসদে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিয়েছিলাম। তখন মন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন। কিন্তু, কোনো ব্যবস্থা নেয়া হয়নি। নূর হোসেনের ট্রাক স্ট্যান্ডটি সিটি কর্পোরেশনের জায়াগাতে। এর চাঁদাবাজির ভাগ কারা পায়, সে বিষয়েও খোঁজ নেয়া প্রয়োজন।

এ সময় সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুরে থাকা মাদ্রাসার অর্থের জোগান নিয়েও প্রশ্ন তোলেন শামীম ওসমান। তিনি বলেন, জঙ্গিরা এ সব মাদ্রাসায় পৃষ্ঠপোষকতা করছে। কারণ, এ স্থানটি অচল করতে পারলে ঢাকা অচল হবে।

সাত খুনের মামলাটির অগ্রগতির তাগাদা দিয়ে শামীম ওসমান বলেন, এটা এত সহজসাধ্য কাজ না যে, দ্রুত শেষ হবে। তবে এ ব্যাপারে প্রশাসনকে চাপ দেওয়াটাও ঠিক হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ