• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

র‌্যাবের বিলুপ্তি চান না রওশন

Rosan Arsadসিসি নিউজ: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ বলেছেন, কয়েকজন র‌্যাব সদস্যদের জন্য পুরো বাহিনীকে বিলুপ্ত করা ঠিক হবে না।  দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে র‌্যাবকে  ঢেলে সাজাতে হবে । রওশন এরশাদের রাজনৈতিক সচিব  গোলাম মসীহ স্বাক্ষরিত এক বিবৃতিতে  বুধবার তিনি  এসব  কথা করেন। বিবৃতিতে রওশন এরশাদ বলেন, র‌্যাব এর আগে অনেক ভালো কাজ করেছে। ফলে  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির  অনেক উন্নতিও  হয়েছে। নারায়ণগঞ্জের সাত হত্যাকান্ডর ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে তিনি বলেন,  দোষীদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। অপরাধী  যেই  হোক, কারো  প্রতি নমনীয় না হয়ে বিচারকাজ পরিচালনা করতে হবে। এ ঘটনায় হাইকোর্টের  নির্দেশ অনুযায়ী  দোষীদের  গ্রেফতারে সরকারকে দ্রুত ব্যবস্থা   গ্রহণ  করার আহবান জানান তিনি। বিবৃতিতে রওশন এরশাদ  এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা  নেয়ার নির্দেশ  দেয়ার জন্য  প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ