সিসি নিউজ: ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পথে থাকা জাতীয় জনতা পার্টিকে (বিজেপি) অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। ভারতের জনগণ, বিজয়ী দল, দলের প্রধান রাজনাথ সিং এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।
শুক্রবার এক যৌথ বিৃবতে তারা বলেন, ‘বিশ্বের অন্যতম প্রধান গণতান্ত্রিক দেশ ভারতের জনগণ বারে বারে প্রমাণ করে এসেছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারা নিবেদিত এবং অদ্বিতীয়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভারতীয় জনগণ গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনে তাদের অনন্য ভূমিকার ধারাবাহিকতা রক্ষা করেছে।’
বিবৃতিতে তারা আশা প্রকাশ করেন, ‘নতুন সরকারের অধীনে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুপ্রতীম সম্পর্ক আরো জোরদার হবে এবং দু’দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে। বিবৃতিতে তারা ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।