• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোদিকে জামায়াতের অভিনন্দন

Jamatসিসি নিউজ: ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিনন্দন জানিয়েছে।

একই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তা সমমর্যাদার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ।

শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেন, ‘ভারতের ১৬ তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় আমি নরেন্দ্র মোদি ও বিজেপি জোটের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি জোট এনডিএ সরকার গঠন করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালনা করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সৎ প্রতিবেশীসুলভ ও সমঝোতা ভিত্তিতে সম্পর্ক রক্ষায় আগ্রহী। জামায়াত বিশ্বাস করে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তা সমমর্যাদার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। ভারতের নরেন্দ্র মোদি সরকারের নিকট বাংলাদেশের জনগণ সে প্রত্যাশাই করে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ