• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ. লীগের ৬৫তম বর্ষপূর্তি পালন করতে সাব-কমিটি

Awamili Flagঢাকা : আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬৫ বছর পূর্তি পালন করবে দলটি। এ উপলক্ষে আজ ধানমন্ডিস্থ কার্যালয়ে এক প্রস্তুতি সভা করেছে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্ষপূর্তি পালন উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের সমন্বনে কয়েটি সাব-কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো হচ্ছে, স্মরণিকা প্রকাশনা উপ-কমিটি: আহ্বায়ক আবদুল লতিফ সিদ্দিকী, সদস্য সচিব এডভোকেট আফজাল হোসেন, সদস্য নূহ-উল-আলম লেলিন, ড. হাসান মাহমুদ, ড. আবদুস সোবহান গোলাপ ও অসীম কুমার উকিল।

র‌্যালি উপ-কমিটি : আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সদস্য আবদুর রহমান। সাজ-সজ্জ্বা উপ-কমিটি : আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সদস্য সচিব মাহবুব-উল-আলম হানিফ, সদস্য জাহাঙ্গীর কবীর নানক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দেওয়ান শফিউল আরেফিন টুটুল।

সাংস্কৃতিক উপ-কমিটি : আহ্বায়ক আসাদুজ্জামান নূর, সদস্য এস এম কামাল হোসেন। স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি : আহ্বায়ক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ