• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লক্ষ্মীপুরে আসামি ছিনিয়ে নিল ছাত্রলীগ নেতা

Cintai-3লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা বাজারে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে স্থানীয় মেম্বার হানিফ পাটোয়ারীর ছেলে ছাত্রলীগ নেতা রতন পাটোয়ারী। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) সানাউলের নেতৃত্বে পুলিশের একটি দল দল্টা বাজারের প্রধান সড়ক থেকে জাফর নগর গ্রামের ফজল করিমের ছেলে মাসুদ আলমকে গ্রেফতার করে। পরে আসামি নিয়ে পুলিশ মোরগ বাজারে এলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন পাটোয়ারীসহ কয়েকজন যুবক পুলিশের কাছ থেকে আসামি মাসুদকে ছিনিয়ে নিয়ে যায়।

উল্লেখ্য, মাসুদ গত উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে হামলা, মারধর, গুলিবর্ষণ ও নারী নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি বলে জানা গেছে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন শীর্ষ নিউজকে বলেন, ছিনতাই নয়, পুলিশকে ভুল বুঝিয়ে আসামি নিয়ে যাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ