• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুর শিক্ষাবোর্ডে শীর্ষ ২০ শিক্ষা প্রতিষ্ঠান

Dinajpur Zilla School Picমাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর শিক্ষাবোর্ডে ফলাফলের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম হয়েছে রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ। এ স্কুলের ৩৪০ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ৩৩৮ জন। দ্বিতীয় রংপুর জিলা স্কুল। এ স্কুলের ২৩৬ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ২১৯ জন জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ২০৮ মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ১৯১ জন। চতুর্থ দিনাজপুর আমেনা বাকী রেসিডেন্সেয়াল মডেল স্কুল চিরিরবন্দর। এ স্কুলের ৭০ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। পঞ্চম রংপুর ক্যান্ট. মিলিনিয়াম স্কুল এন্ড কলেজ। এ স্কুলের ৫৮ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। ষষ্ঠ সৈয়দপুর সরকারী কারিগরি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ১২০ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১১৫। সপ্তম রংপুর ক্যাডেট কলেজ। এ কলেজের ৪৮ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং জিজপিএ-৫ পেয়েছে ৪৮। অষ্টম দিনাজপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ স্কুলের ১২৭ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ১২২ জন জিপিএ-৫ পেয়েছে। নবম সৈয়দপুর ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ নীলফামারী। এ স্কুলের ১৫৬ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ১৪৬ জিপিএ-৫ পেয়েছে। দশম নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ২০৮ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ১৭১ জন জিপিএ-৫ পেয়েছে। ১১তম দিনাজপুর জিলা স্কুল। এ স্কুলের ২৬৭ জনের মধ্যে ২৬৫ জন উত্তীর্ণ হয়েছে এবং ২২১ জন জিপিএ-৫ পেয়েছে। ১২তম রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ২৭২ জনের মধ্যে ২৭০ জন উত্তীর্ণ হয়েছে এবং ২০০ জন জিপিএ-৫ পেয়েছে। ১৩তম লায়ন্স স্কুল এন্ড কলেজ নীলফামারী। এ স্কুলের ২৫৩ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ২০৩ জিপিএ-৫ পেয়েছে। ১৪তম দিনাজপুর ক্যান্ট বোর্ড উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ৫৫ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ৪৭ জিপিএ-৫ পেয়েছে। ১৫তম বীর উত্তম শহীদ সামাদ উচ্চ বিদ্যালয় রংপুর। এ বিদ্যালয়ের ৮৪ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ৭২ জিপিএ-৫ পেয়েছে। ১৬তম ঠাকুরগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ২৪৯ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ১৮০ জন জিপিএ-৫ পেয়েছে। ১৭তম সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমী দিনাজপুর। এ স্কুলের ৬৬ জনের মধ্যে ৬৫ জন উত্তীর্ণ হয়েছে এবং ৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। ১৮তম রাইফেলস্ পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর। এ স্কুলের ৬৯ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ৫৩ জন জিপিএ-৫ পেয়েছে। ১৯তম দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ২৬০ জনের মধ্যে ২৫৯ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৬৭ জন জিপিএ-৫ পেয়েছে। এবং ২০তম দিনাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় বিরল। এ বিদ্যালয়ের ৭১ জনের মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে এবং ৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ