• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে কোয়াবের অনির্দিষ্টকালের ধর্মঘট

Dormogotদিনাজপুর: অযৌক্তিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানে জরিমানা করার প্রতিবাদে দিনাজপুরের সকল ক্যাবল টিভি নেটওয়ার্ক শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য সম্প্রচার কার্যক্রম বন্ধ করেছে।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দিনাজপুর শাখার আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলা লিখিতভাবে অভিযোগ করেন গত বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অযৌক্তিকভাবে ২টি প্রতিষ্ঠান দিনাজপুর ভিশন ও পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার জরিমানা আদায় করে। ভ্রাম্যমান আদালত কোন প্রমাণ ও স্বপক্ষে কোনরূপ যুক্তি উপস্থাপনের সুযোগ না দিয়ে এক প্রকার জোর জবরদস্তি করে জরিমানার টাকা আদায় করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের এই অন্যায় আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে ভ্রাম্যমান আদালতের নামে হয়রানী বন্ধ ও সুষ্ঠ পদক্ষেপ না নেয়ায় শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য কোয়াব স¤প্রচার বন্ধের ঘোষনা দেয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীল রতন কুন্ডু, সাহিনা ইসলাম, রশিদুল আলম শাহিন ও সহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ