• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘বাংলাদেশের দলগুলোতে গণতন্ত্র নেই’

1400312122.ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে কোনো গণতন্ত্র নেই, পরিবারতন্ত্র এবং সভাপতির একনায়কতন্ত্র চলছে। দলগুলোর ভেতরে ১৯৯০ সালের পর থেকে ক্রমশ ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে এবং দলের ভেতর গণতন্ত্র চর্চা কমে যাচ্ছে বলে এক গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

শনিবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘রাজনৈতিক দল ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় গবেষণাটি তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বাংলাদেশের ফেলো ড. রওনক জাহান। তিনি বাংলাদেশের প্রধান চারটি দল- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামী নিয়ে এ গবেষণাটি পরিচালনা করেন।

ড. রওনক জাহান তার গবেষণায় দেখান, আওয়ামী লীগ মূলত ইতিহাস নিয়েই বেশি দ্বন্দ্বে লিপ্ত। এ দলটি রাজনীতিতে ধর্মকে রূপকার্থে ব্যবহার করে। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়, দলীয় সভানেত্রীর ইচ্ছা-অনিচ্ছার ভিত্তিতে।

অন্যদিকে বিএনপির কোন কাউন্সিলই হয় না এবং জাতীয় পার্টিতে মূলত এরশাদের স্ত্রী ও ভাইয়ের একটি ধারা চলছে। কোন কাউন্সিল নেই।

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ, পানি সম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের শিক্ষক ড. ইমতিয়াজ আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ