• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে নিখোঁজ স্কুলছাত্রী সাদিয়াকে উদ্ধার

Dinajpur mapদিনাজপুর: দিনাজপুর জেলা শহর থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর ৯ম শ্রেণির ছাত্রী সাদিয়াকে উদ্ধার করেছে পুলিশ। সাদিয়ার পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ করা হলেও এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। শনিবার ওই স্কুলছাত্রীকে উদ্ধারের সময় এক যুবককেও আটক করেছে পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, শনিবার বেলা ১১টায় শহরের মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ঢাকাগামী কোচে ওঠার সময় স্কুলছাত্রী সাদিয়া ও তাঁর সঙ্গে থাকা এক যুবককে আটক করে পুলিশ। ঢাকাগামী একটি কোচে করে ওই ছাত্রীকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সূত্র জানায়, গত ১৫ মে শহরের হাউজিং মোড় এলাকার ইউনুস আলীর ৯ম শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে সাদিয়া (১৫) স্কুলে আসার পথে একই মহল্লার আনিসুর রহমানের ছেলে জীবন (২২) তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার সাদিয়ার মা মরিয়ম আখতার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

পুলিশ তাঁকে উদ্ধার করতে গত দুই দিন ধরে অভিযান চালায়। স্কুলছাত্রীকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। আটক যুবককে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ