• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোমল পানীয় বাড়ায় ক্যানসারের ঝুঁকি

Drinksস্বাস্থ্য ডেস্ক: রোজকার ব্যস্ত জীবনে সকলকেই ছুটতে হয় জীবন ও জীবিকার প্রয়োজনে৷ সারাদিনের দৌড়ঝাঁপে ক্লান্তি আসেই৷ আর বিশেষ করে গরমের দিনে বাড়ির বাইরে বেরোলেই শরীর ক্লান্ত হয়ে পড়ে৷ আর ঠিক তখনও চোখ যায় কোমল পানীয়ের দিকে৷ প্রচন্ড গরমে কোমল পানীয় খানিকটা শান্তি দিলেও এটি মানবদেহে বিপরীত ক্রিয়া সৃষ্টি করতে পারে৷
চিকিৎসকদের মতে, কোমল পানীয় হজমে বাধা সৃষ্টি করে এবং শরীরে অক্সিজেনের পরিমাণ হ্রাস করে৷ এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ক্যানসার বিশেষজ্ঞ ডা. ফ্রান্সিসকো কন্টারাইজ জানান, ক্যানসার একটি বৃক্ষের মতো এবং অক্সিজেনবিহীন ট্যিসু কোষ হল এর পৃষ্ঠপোষক৷ তাই অত্যধিক কোমল পানীয় সেবনের ফলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে আসে, যা মানবদেহের জন্যে ক্যানসারের ঝুঁকি বাড়ায়৷
কয়েকটি গবেষণায় দেখা গেছে যে, কোমলপানীয় ভর্তি ৫০০ গ্রামের একটি বোতলে কার্বন, ১৭০ ক্যালরি সোডা এবং ১৫ চামচ চিনি ব্যবহার করা হয়৷ এটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর৷ খিদে না পাওয়া, অবসাদ, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, দাঁতের ক্ষয়, বন্ধ্যাত্বের মতো রোগের ঝুঁকিও কোমল পানীয় থেকে ব্যপক হারে বৃদ্ধি পায়৷
তাই প্রচন্ড গরমে সঙ্গে ঠান্ডা পানি রাখুন৷ কোমল পানীয়ের বদলে বিশুদ্ধ ঠান্ডা পানি পান করুন। এছাড়াও ডাবের পানি খেতে পারেন৷ সূত্র-কলকাতা ২৪x৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ