• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে কৃষকের মনে আনন্দের বন্যা

11সুকুমার রায়. কাহারোল (দিনাজপুর): কাহারোলে ইরি-বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় এবং  সঠিক সময়ে দাম পাওয়ায় কৃষকের মুখে আনন্দের বন্যা বইছে।
বর্তমানে কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা মাড়াই চলছে। অনেক কৃষক হাট-বাজার গুলোতে নিজেদের চাহিদা পূরণ করতে ধান বিক্রি করতে দেখা যাচ্ছে। এ মৌসুমে বিদ্যুৎ ও ডিজেল সঠিক সময়ে পাওয়ায় কৃষকরা তাদের জমির ফসল ধান চাষাবাদ করতে পেরেছে এবং ইতি মধ্যে কৃষকরা ধান কাটতে শুরু করেছেন। চলতি মৌসুমে কাহারোল উপজেলায় ৬ হাজার ৩শ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন হয়। এর মধ্যে ৫ হাজার ৩শত ১৫ হেক্টর জমিতে ধান চাষাবাদ অর্জিত হয়েছে। অত্র উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ব্রি-ধান-২৮, ৩,৪৮০ হেক্টর, ব্রি-ধান-২৯, ১,২৩০ হেক্টর, বি,আর,-১৬, ১০৫ হেক্টর, মিনিকেট- ১৬০ হেক্টর, কোটরা পাড়ি-২১৫ হেক্টর, শম্পা কাটারি- ২০ হেক্টর, হাইব্রীড-১০৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান রোপন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, চলতি ইরি-বোরো মৌসুমে বিদ্যুৎ ও ডিজেলের ঘাটতি বা অসুবিধা না হওয়ায় এবং আবহাওয়া অনুকুলে থাকায় এবার অত্র উপজেলায় কৃষকেরা ধান চাষাবাদ করতে পেরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ