• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাতীবান্ধায় নিখোঁজ ছাত্রী স্মৃতি গোল্ডেন এ প্লাস পেয়েছে

LALMONIRHAT 18.05.14 NEWS-2লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া গ্রামের মেধাবী ছাত্রী নাজিরা তামান্না স্মৃতিকে ৭ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। স্মৃতি গত শনিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সে গোল্ডেন এ প্লাস পেয়েছে।
ওই গ্রামের ছমির উদ্দিনের পূত্র আঃ সোবাহান অভিযোগ করেন, গত ১২ মে তার মেয়ে স্মৃতিকে প্রতিবেশী মোহর উদ্দিনের পুত্র রাজু, ইব্রাহিমের পুত্র লুলু ও আওলাদের পুত্র ডাবলু বাড়ি থেকে অপহরন করে নিয়ে যায়। গত ১৩ মে তিনি এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা দয়ের করলেও পুলিশ এখন পর্যন্ত তার মেয়েকে উদ্ধার করতে পারেনি। সোবাহান আরও জানান, তার মেয়েকে উদ্ধার করতে রোববার আইন ও শালিস কেন্দ্রে আবেদন করেছেন। তিনি আশংকা প্রকাশ করেন, তার মেয়ে জীবিত, না মৃত্যু, তা তিনি নিশ্চিত নয়।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, গত ১৩ মে  এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা দয়ের হয়েছে । তিনি আরো জানান, স্মৃতিকে উদ্ধারের পাশাপাশি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ