• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৪ বছরের কিশোরের ৩৫ ওভারের ম্যাচে ৪০৪ রান!

Criখেলাধুলা ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের ১৪ বছরের কিশোর ক্রিকেটার কিরস্তান কালিচরণ। সম্প্রতি তার দুর্দান্ত পারফরমেন্স সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সেকেন্ডোরি স্কুল ক্রিকেট লীগে ৩৫ ওভারের ম্যাচে ৪০৪ রান হাঁকিয়েছে সে! তার এ অসাধারণ পারফরমেন্সের কারণে তার কলেজ বিষ্ণু বয়েজ হিন্দু কলেজ ভেলেন্সিয়া হাই স্কুলের বিরুদ্ধে এক উইকেট হারিয়ে ৫৪৮ রান সংগ্রহ করেছে।
৪০৪ রান করতে কালিচরণ ৪৪টি চার ও ৩১টি ছক্কা হাঁকিয়েছে।
বিষ্ণু বয়েজ হিন্দু কলেজের এ পাহাড় সমান রানে হকচকিয়ে যায় ভেলেন্সিয়া হাই স্কুল। মাত্র ২৪ ওভারেই ইনিংন্স গুড়িয়ে যায় তাদের। ৪৫৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় কালিচরণের কলেজ।
কালিচরণের এ পারফরমেন্সে মুগ্ধ হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোর ক্রীড়া মন্ত্রী অনিল রবার্টস বলেন, কিরস্তান কালিচরণের খেলা দেখে মনে হলো ওয়েস্ট ইন্ডিজ আরেকজন ব্রায়ান লারা পেতে যাচ্ছে।
তিনি বলেন, এ ধরণের পারফরমেন্স করা যেনতেন ব্যাপার নয়। এর জন্য শুধু দক্ষতা ও শারীরিক মনোবলই নয়, এতো কম বয়সে এ অসাধারণ খেলার জন্য মানসিক শৃঙ্খলারও প্রয়োজন। তার খেলা দেখে আমার বার বার ব্রায়ান লারার কথা মনে হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ