• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশীদের তাড়ানোর হুশিয়ারী

1400398302.আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়ার পরই বাংলাদেশীদের তাড়ানো শুরু করবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হলো। খুবই অল্প সময়ের মধ্যে এ কাজ শুরু করবে বলে বিজেপির এক নেতা জানালেন । শনিবার গৌহাটিতে সর্বানন্দ সনোয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্য বিজেপির নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশি বিতাড়নের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।
ভারতের লোকসভা ভোটে জয়ী হওয়ার ২৪ ঘণ্টা পর আসাম রাজ্য বিজেপির সভাপতি সর্বানন্দ সনোয়াল পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ‘বাংলাদেশি’ বিতাড়নে ব্যবস্থা গ্রহণ শুরু হবে দিল্লিতে নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়ার পরই।
তিনি বলেন, বিজেপি নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা কর্য়করি করতে আন্তরিকতার কোনো অভাব রাখবে না। সনোয়াল বলেন, নির্বাচনের পূর্বে জনগণের সামনে ‘বাংলাদেশী’ অনুপ্রবেশসহ সব প্রতিশ্রুতিই অক্ষরে অক্ষরে পালনের প্রয়াস চালাবে বিজেপি ও তার সরকার। বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তিকে বিশবাঁও পানিতে ফেলে দিয়ে সর্বানন্দ সনোয়াল বলেন, সংসদে পাস না হলে এটি আইনে পরিণত হবে না। এনডিএ সরকার তো কোনোভাবে স্থলসীমান্ত চুক্তি গ্রহণ করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ