• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

র‌্যাব-৩ এর ১৮ সদস্য প্রত্যাহার

RAB Logoঢাকা: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের ঘটনার পর এবার অর্থ আত্মসাতের অভিযোগে র‌্যাব-৩ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর আলী আহসানসহ ১৮ জনকে প্রত্যাহার করেছে সদর দফতর। তাদেরকে প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। র‌্যাব সদর দফতরের একটি নির্ভরযোগ্য এ তথ্য জানায়।

র‌্যাব সূত্র থেকে জানা যায়, গত শুক্রবার কুমিল্লা থেকে ৪ ব্যক্তিকে আটক করে র‌্যাব-৩ এর সিপিসি-৩ এর একটি টিম। এ সময় আটক ব্যক্তিদের কাছে দেড় লাখ টাকা ছিল। কিন্তু র‌্যাব পরে তাদের তৈরি জব্দ তালিকায় টাকার পরিমাণ ৬০ হাজার টাকা দেখায়। বাকি ৯০ হাজার টাকা তারা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন।

পরে এ ঘটনায় আটক পরিবারের সদস্যরা র‌্যাব সদর দফতরে অন্যায়ভাবে তাদের আটক এবং অর্থ আত্মসাতের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে অর্থ আত্মসাতের সত্যতা মিললে সিপিসি-৩ এর ১৮ সদস্যকে সদর দফতর প্রত্যাহার করে নেয়। তাদেরকে প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে রবিবার দিবাগত রাত দুইটায় র‌্যাবের লিগ্যাল এবং মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান বলেন, র‌্যাবে প্রত্যাহার কিংবা নতুন পদায়ন বাহিনী কাজের নিয়মিত একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখানে অন্য কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তাদেরকে বিভাগীয় কাজে র‌্যাবের প্রক্রিয়ায় সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। তবে অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়টি তিনি অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ