• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এই হলো আসল সানি লিওন!

Sanilionবিনোদন ডেস্ক : রূপের যাদু নিয়ে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান পর্ণ তারকা সানি লিওন। পর্দায় সানি লিওনের রূপ দেখে অনেকেই মুগ্ধ হন, তবে বাস্তবে কেমন দেখতে এই অভিনেত্রী? ইন্টারনেটের এ যুগে অনেক তারকার আসল রূপই তো দেখেছেন ভক্তরা।

তবে সানি লিওনের আসল চেহারা দেখার জন্য কিন্তু ভক্তদের বেগ পেতে হয়নি। কারণ সানি লিওন নিজেই মেকআপহীন ছবি ছড়িয়ে দিয়েছেন ইন্টারনেটে। টুইটারে নিজের মেকআপ ছাড়া ছবি পোস্ট করে ইন্দো-কানাডিয়ান পর্নোস্টার লিখলেন, এই হলো আসল সানি, আপনি কী চিনতে পারছেন? লস অ্যাঞ্জেলসে স্বামী ড্যানিয়েল ওয়েবরের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বাইয়ে আসার পথে এই ছবিগুলি টুইটারে পোস্ট করেন সানি।

Saniসানি লিওন কদিন পরেই নতুন সিনেমার কাজ শুরু করবেন। গ্র্যান্ড মস্তির লেখক মিলাপ জাফরির `মস্তিজাদা` সিনেমায় দেখা যাবে তাকে। এই সিনেমায় এই পর্নস্টারকে দেখা যাবে লায়লা নামের এক চরিত্রে।

এ প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘মস্তিজাদা সিনেমাই আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্রেক হতে চলেছে। রাগিনি এমএমএস- টু সুপারহিট করার পর সানি চাইছেন মস্তিজাদা সিনেমা দিয়ে বলিউডে নিজের আসনটাকে আরো শক্ত করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ