• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা-মাওয়া সড়কে ২টি বাসের মুখোমুখী সংঘর্ষ নিহত ৩

Accidentমুন্সীগঞ্জ: সোমবার দুপুরে সাড়ে ১২ টায় ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার চালতি পাড়ায় দুই বাসের মুখোমুখেী সংঘর্ষে চালক সহ ঘটনাস্থলে ৩ জন নিহত ও অপর বাসের চালকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় ঢাকা-মাওয়া মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় যানযট। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এসব তথ্য দিয়ে মুন্সীগঞ্জের এএসপি সার্কেল কুতুবুদ্দিন আহাম্মেদ জানান, গুনগুন পরিবহনের মাওয়াগামী যাত্রীবাহী একটি বাসের সাথে ঢাকাগামী ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুনগুন পরিবহনের বাসটিতে আগুন লেগে যায়। এতে বাসটির চালকসহ আরও ২ জন নিহত হয়। ইলিশ পরিবহনের চালকে গুরুতর আহত হলে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কমপক্ষে আরও ১৯জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ ঢাকার মিটফোর্ডে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানার ওসি আবুল বাশার জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস দু’টি পলিশ হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ