• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মডেল তরুণী ধর্ষণের প্রমাণ মিলল

1বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতার হাতে তরুণী মডেল ধর্ষণের এবার প্রমাণ মিলল মেডিক্যাল রিপোর্টে। কিছুদিন আগে বলিউড অভিনেতা ইন্দর কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ২৩ বছরের এক তরুণী মডেল।

এবার নিগৃহীত তরুণীর মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, ধর্ষণের সময় অভিযুক্তের হাতে অমানবিক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন তরুণীটি।

মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে, তরুণীর গলায় ও কাঁধে অসংখ্য জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকার দাগ পাওয়া গেছে। নিগৃহীত এ মডেলের সারা শরীরে কাঁটাচামচের মতো তীক্ষ্ণ কোনো বস্তু দিয়ে বারবার আঘাতের চিহ্ন মিলেছে। এমনকি বিয়ারের বোতল দিয়েও তাকে মারা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, অভিযুক্ত ইন্দর কুমার ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, সম্মতিক্রমেই নিগৃহীত মডেলের সঙ্গে তার যৌন সম্পর্ক তৈরি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ