• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সিগারেট কিনতে ২১

2সিসিনিউজ ডেস্ক: সিগারেট কিনতে গেলে বয়স হতে হবে ২১ বছর। এর চেয়ে কম বয়সী কারো কাছে সিগারেট বিক্রি করা হবে না।

রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ আইন জারি করা হয়েছে। নাগরিকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।

নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার কিছু আগে অর্থাৎ ১৯ নভেম্বর এ আইনে স্বাক্ষর করেন তিনি। এর পর ৬ মাস আইনটি বাস্তবায়নের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ১৭ মে আইনটি জারি হয়। তবে একদিনেই এ আইনের প্রভাব পড়তে শুরু করেছে।

সিগারেটের দোকানগুলোতে লেখা শুরু হয়েছে, ‘একুশের নিচে তামাকা সেবন নয়’।

আইডিকার্ড দেখিয়ে বয়স প্রমাণ না করা পর্যন্ত দোকনাদাররা কারো হাতে সিগারেটের প্যাকেট তুলে দিতে পারবেন না। আইডিকার্ড পরীক্ষা করে বয়স নিশ্চিত হলেই কেবল কেউ সিগারেট কেনার যোগ্য বলে বিবেচিত হবেন।

সাধারণভাবে যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে ১৮ বছরের নিচে সিগারেট সেবন নিষিদ্ধ। কিন্তু নিউ ইয়র্কে সদ্য জারি করা আইনটি সিগারেট অর্থাৎ তামাকবিরোধী প্রজন্ম গড়ার সর্বশেষ উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ