• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোট শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Deathসিসিনিউজ: কুমিল্লা সদর উপজেলায় নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুঘর্টনায় হাসান (৪৫) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। এসময় আহত হয়েছেন পুলিশের আরো পাঁচ সদস্য। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে। হাসানের বাড়ি কুমিল্লা সদরে বলে জানা গেছে।  কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সামসুজ্জামান জানান, সুবর্ণপুর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে পুলিশের একটি দল পিকআপ ভ্যানে করে উপজেলা শহরের উদ্দেশে রওনা হন। পথে সুবর্ণ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিক আপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ছয় পুলিশ গুরুতর আহত হন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টায় হাসান মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ