নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক নির্মান শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ওই শ্রমিকের বাড়ী হতে ৪ কিলোমিটার দুরে রেল লাইনের ধার হতে লাশটি উদ্ধার করা হয়। নিহত শ্রমিক হলেন, টাইরা মামুদ (৬০)। সে জেলার ডোমার উপজেলার চিকনমাটি গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ডোমার উপজেলার বাগডোকরা গ্রামের ডোমার চিলাহাটি রেল লাইনের ধারে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খবর পেয়ে নিহতের আত্বীয় স্বজন লাশটি টাইরা মামুদের বলে সনাক্ত করে। তাকে শাসরোধ কেে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মতিউর রহমান বাবু জানান, প্রায় তিন বছর ধরে টাইরা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন।