• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘প্রতিশ্রুতির ফাঁদে পা দেবেন না’

Mokkaসিসিনিউজ: হজযাত্রীদের সরকার ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের কম টাকায় হজ পালনের প্রতিশ্রুতির ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সরকার ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের কম টাকায় হজ পালনের প্রতিশ্রুতি প্রদানকারী হজ এজেন্সি, গ্রুপ লিডার, কাফেলা লিডারদের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনসহ পুলিশ বিভাগের সহায়তা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।’

তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, ‘সরকার অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, বেসরকারি ব্যবস্থাপনায় কিছু হজ এজেন্সি এবং তাদের স্থানীয় প্রতিনিধি, গ্রুপ লিডার, কাফেলা লিডাররা সহজ সরল ধর্মভীরু হজযাত্রীদের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে অনেক কম টাকায় পবিত্র হজ পালনে উদ্বুদ্ধ করে হজযাত্রী সংগ্রহ করছে।’

১০ মার্চ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত চলতি বছরের হজ প্যাকেজে বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছুক হজযাত্রীদের ন্যূনতম ব্যয়ের পরিমাণ দুই লাখ ৯৫ হাজার ৭৫৮ টাকা নির্ধারণ করা হয়। সরকার ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের কম টাকায় হজ করানোর প্রতিশ্রুতি দেওয়া ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি’র পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

এ ছাড়া সরকার অনুমোদিত এবার হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদনপ্রাপ্ত হজ এজেন্সির মালিক কিংবা বৈধ প্রতিনিধির সঙ্গে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে সুযোগ সুবিধাদি উল্লেখ করে চুক্তি স্বাক্ষর করতে হবে।

সরকার অনুমোদিত ও প্রকাশিত তালিকাভুক্ত সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক হিসাবে সকল প্রকার আর্থিক লেনদেন করার জন্যও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ