• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশ দম্পতি হত্যা মামলায় সুমির জামিন

খাদিজা খাতুন সুমি_37614ঢাকা : রাজধানীতে পুলিশ দম্পতি হত্যা মামলায় কাজের মেয়ে সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ (কিশোর আদালত) আদালতের বিচারক মোসা. জাকিয়া পারভীন এ জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে আগামী ১৬ জুন পরবর্তী সাক্ষির জন্য দিন ধার্য করেন তিনি।

আজ এ মামলায় সুমির বিরুদ্ধে চার্জ গঠন ও জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল।

এর আগে সুমিকে আদালতে হাজির করে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সৈয়দ নাজমুল হুদা। তিনি বলেন, মামলার এজহারে সুমির নাম ছিল না। তাই তাকে জামিন দেওয়া হোক।

অন্যদিকে সুমি আদালতে বলেন, সে ওই ঘটনার সঙ্গে জড়িত নয়।

পরে আদালত শুনানি শেষে ২০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন। সেই সঙ্গে আগামী ২৬ মে’র মধ্যে সুমির বাবা-মার উপস্থিতিতে জামিননামা দাখিলের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ