• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যৌতুক কম দেওয়ায় দেবরের হাতে ধর্ষিত নববিবাহিতা!

Dorson-104সিসিনিউজ: গত ১১ মে বিয়ে হয়েছিল ওই যুবতীর৷ ছেন।কিন্তু বিয়ের পরের দিন থেকেই শ্বশুরবাড়ির লোকেরা তাকে রাত দিন কটূকথা শোনাতে থাকে৷ যুবতীর অপরাধ সে বিয়ের সময় সঙ্গে করে খুব বেশি যৌতুক নিয়ে আসেনি। আর এই কারণেই যুবতীর দেবর তাকে ধর্ষণ করে৷ বিষয়টি বলতে গেলে শশুরবাড়ির লোকজন তাকে প্রাণে মারার হুমকি দেয়। জ্যান্ত আগুনে পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়। তবে ভয়ে মুখ বুজে সবকিছু সহ্য করেনি নির্যাতিতা ওই নারী। তিনি এসপির কাছে গিয়ে এই ঘটনার অভিযোগ জানিয়েছেন। এরইমধ্যে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা প্রদেশের যমুনানগর জেলায়।
যুবতী পুলিশকে জানিয়েছে, তার দেবর তাকে ধর্ষণ করেছে৷ এসপিকে দেওয়া অভিযোগে সে জানায়, ১১ মে আম্বালায় তার বিয়ে হয়। বিয়েতে তার পরিবার সামর্থ অনুযায়ী যৌতুক দিয়েছিল। কিন্তু বিয়ের প্রথম দিন থেকেই যৌতুক কম আনার জন্য তাকে নানা রকম কথা শোনানো হতে থাকে এবং বাড়তি পাঁচ লক্ষ টাকা আনার দাবি করা হয়। এজন্য তার শাশুড়ি, ভাসুর ও স্বামী তাকে মারধর করে এবং তার দেবর এই ঘটনায় অবৈধভাবে ফায়দা লোটে৷ ১৪ মে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ওই যুবতী জানায়, ১৬ মে সে তার দেবরকে জলখাবার দিতে গেলে সে দরজা বন্ধ করে দেয় ও বলপূর্বক তাকে ধর্ষণ করে৷ এ কথা কাউকে বললে তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। যখন সে এই কথা তার স্বামী, শাশুড়ি ও ভাসুরকে বলে তখন তারা তাকে চুপ করিয়ে দেন। শাশুড়ি হুমকি দেন এই কথা পাঁচ কান করলে তাকে আগুনে পুড়িয়ে মারবেন৷
নির্যাতিতা যুবতী জানায়, শশুরবাড়ির সকলে তাকে জোর করে একটি সাদা কাগজে সই করিয়ে নেয় এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। নিজের বাড়ি ফিরে এসে সে সমস্ত ঘটনা পরিবারের লোকেদের জানায়। এরপরই নির্যাতিতা তার পরিবারের লোকের সঙ্গে এসপির কাছে গিয়ে অভিযোগ দায়ের করে৷ এসপি নির্যাতিতা ও তার পরিবারকে ঘটনা তদন্তের আশ্বাস দিয়ে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ