• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘কোটি কোটি টাকা লুটপাট করেছে আ’লীগ’

samsuzzaman-dudu-bnpঢাকা: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, আপনারা ক্ষমতায় এসে গত সাত বছরে কোটি টাকা লুট-পাট করেছেন। অবিলম্বে জনগণের এই টাকা ফিরিয়ে দিন। নইলে এই লুটপাটের জন্য একদিন আপনাদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গুম, খুন ও হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার’ এর দাবিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

শামসুজ্জামান দুদু এ সময় আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলেন, আ’লীগ নেতা-কর্মীরা আজ ব্যাংক, শেয়ার বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান লুটপাট করে সব ধ্বংস করে দিয়েছে।

সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ বি এম মোশারফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লা, মেজর (অব.) হানিফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ