• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিনা এয়ার ফোর্সে বাঁদর সেনা

Monসিসিনিউজ : সমস্যা সমাধানে যদি এগিয়ে আসে বাঁদর! আর্শ্চয হবার কিছুই নেই। এবার চিনা বায়ুসেনার সমস্যার সমাধানে বাহিনীতে যোগ দিল একদল বাঁদর৷ এখানেই শেষ নয়, তাদের প্রশিক্ষণ দিতে ইতিমধ্যেই প্রশিক্ষকও এসে গিয়েছে৷ জোর কদমে চলছে বাঁদরের ট্রেনিং ৷ কাজ কি কম! প্রশিক্ষকের বাঁশির শব্দ শুনলেই ছুটে যেতে হবে৷ ভয় দেখিয়ে তাড়াতে হবে নানা প্রজাতির পাখিদের৷ তারপর ভাঙ্গতে হবে তাদের বাসা৷ চিন দেশের বায়ু সেনাদের দীর্ঘদিন ধরে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ছোট্ট ছোট্ট কিছু পাখি । নিরীহ এই পাখিরাই যুদ্ধ বিমান নিয়ে ওড়ার অথবা জরুরি অবতরণের সময় নানা সমস্যা সৃষ্টি করে। গাছগাছালিতে ভরা জায়গাতে পাখির উৎপাতে অতিষ্ঠ সেনারা৷ আতসবাজি ফাটিয়ে ও আরও বেশ কিছু উপায় অবলম্বন করেও পাখি তাড়ানোতে তারা সাফল্য পাননি৷ তাই অবশেষে ডাক পড়েছে এক বিশেষ প্রজাতির বুনো বাঁদরের৷
চিনা এয়ার ফোর্সের ওয়বসাইট থেকে জানা গিয়েছে, এই বিশেষ ধরনের বাঁদরেরা অত্যন্ত বাধ্য ও ভীষণ চটপটে৷ প্রশিক্ষকের বাঁশির শব্দ শুনলেই এক নিমেষে তারা বিমানঘাঁটির আশপাশের গাছপালায় উঠে পাখিদের বাসা ভেঙ্গে দেয় ৷ নিমেষেই এক একটি বাঁদর ছটি করে পাখীর বাসা ভাঙ্গতে পারে৷
প্রতিরক্ষা বাহিনীতে বন্যপ্রাণীর ব্যবহার নুতন কিছু নয়। এর আগেও আমেরিকার সেনাবাহিনী মাইন খুঁজতে একদল ডলফিন পুষেছিল৷ তাদের প্রশিক্ষণ দিয়ে ভালো কাজও হত৷ আর কুকুরের ব্যবহার তো সর্বজনবিদিত৷ তবে বাঁদর কোনও সেনা বাহিনীতে এই প্রথম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ